বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পলক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৩ মার্চ ২০১৫

বিশ্বের টেলিকম সেক্টরের সবচেয়ে বড় সম্মেলন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণকারী একমাত্র বাংলাদেশি কোম্পানি রিভ সিস্টেমের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইপি টেলিফোন সেবায় বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের শীর্ষে রয়েছে রিভ সিস্টেম। স্পেনের বার্সেলোনায়  চারদিনের এ কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার সঙ্গে রয়েছে টেলিযোগাযোগ বিভাগের সচিব ফজলুর রহমান চৌধুরী, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ তথ্যপ্রযুক্তি সেক্টরের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

পরিদর্শনে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ইমরান আহমেদ , বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, রিভ সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান, অ্যামটবের মহাসচিব টি আইএম নুরুল কবির।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী এ ধরণের তথ্যপ্রযুক্তি মেলা ও কংগ্রেসে অংশগ্রহণের জন্য রিভ সিস্টেমের প্রশংসা করেন।এসময় পলক রিভ সিস্টেমের মতো বাংলাদেশের সম্ভাবনাময় আইটি কোম্পানিগুলোও যাতে এমন বিশ্ব আয়োজনে অংশ নেয় সে ব্যাপারে বেসিসকে উদ্যোগ নিতে বলেন।

এই কংগ্রেসে টেলিকম সেক্টরের সাথে জড়িত বিশ্বের প্রায় লাখখানেক ব্যক্তি,আট শতাধিক প্রতিষ্ঠান এবং ১৭০ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।