পহেলা বৈশাখ উদযাপনে মেতে উঠুন কেইমুর সাথে
আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। এর পরই বাঙালি জাতি মেতে উঠবে প্রাণের উৎসবে। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে জনপ্রিয় অনলাইন শপ কেইমু চালু করেছে পহেলা বৈশাখ স্টোর। এ স্টোরের নির্দিষ্ট কিছু পণ্যে কেইমু দিচ্ছে ১০-১২% পর্যন্ত ছাড়।
কেইমুর এ স্টোরটি সাজানো হয়েছে বিভিন্ন রং আর ডিজাইনের বাহারি পোশাকে এবং পহেলা বৈশাখকে বরণ করার প্রয়োজনীয় উপকরণ নিয়ে। ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি এ স্টোরে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ ও কুর্তি।
কেইমুর এ স্টোরে রয়েছে ঐতিহ্যবাহী জুয়েলারি, গ্লাস বেঙ্গলস, ঝুমকা ও কুন্দান নেকলেস। নারী ও পুরুষদের জন্য রয়েছে ঘড়ি, ব্যাগ, হিল, মেকআপ সামগ্রী ও বিউটি প্রোডাক্টস।
অন্যান্য ই-কমার্স সাইটের তুলনায় কেইমুর পহেলা বৈশাখ স্টোর একেবারেই আলাদা। কম সময়ে বৈশাখী কেনাকাটা করতে ভিজিট করুন www.kaymu.com.bd/new-year-gift-store
এআরএস/পিআর