প্রযুক্তি খাতে মূল্যবান ভারত


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৫ এপ্রিল ২০১৬

প্রযুক্তি খাতে দ্রুতগতিতে উন্নতির দিকে যাচ্ছে ভারত। উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের সম্ভাবনা উজ্জ্বল। আর তাই দেশটিকে এ খাতের জন্য মূল্যবান বাজার বলে অভিহিত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠানটির উইন্ডোজ প্রডাক্ট মার্কেটিংয়ের জ্যেষ্ঠ পরিচালক আরন উডম্যান অনুষ্ঠিত ‘বিল্ড ২০১৬’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষেত্র বিশেষে ভারত অনন্য। এখন দেশটির প্রযুক্তি খাত চলছে ইতিবাচক গতিতে। তাই আগামী দিনগুলোও বেশ সম্ভাবনাময়।

ক্লাউড কম্পিউটিংয়ে মাইক্রোসফট গুরুত্ব দিচ্ছে ভারতকে। প্রতিষ্ঠানের ক্লাউড প্লাটফর্মের মহাব্যবস্থাপক জুলিয়া হোয়াইপট বলেন, উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের সম্ভাবনা উজ্জ্বল। এছাড়া এখানে স্টার্টআপ সংস্কৃতিও গড়ে উঠছে সাবলীলভাবে।

তিনি আরো বলেন, এ কারণেই ভারতে তথ্যভাণ্ডার স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছিল। আমরা এখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে জানি। তাই এ বাজারকে গুরুত্ব দিয়ে আসছি প্রথম থেকেই।

ভারতকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে তিনটি বিষয়ে গুরুত্ব দেন উডম্যান। তার মতে, বণ্টন, দাম ও প্রবেশাধিকার -এ তিনটি বিষয়কে ভিত্তি করে সমৃদ্ধির পথে এগোবে বিশ্বের অন্যতম বিকাশমান অর্থনীতি।

তার মতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআর) ও ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) মতো বিষয়ে এ দেশগুলোর এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। কারণ প্রযুক্তি গ্রহণের সংস্কৃতি রয়েছে এ দেশগুলোর মানুষের মধ্যে। -ইকোনমিক টাইমস

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।