আজকেরডিলে বৈশাখী অফার


প্রকাশিত: ১১:২৯ এএম, ০৬ এপ্রিল ২০১৬

দেশের সবচেয়ে বড় অনলাইন বাজার আজকেরডিল ডট কম (www.ajkerdeal.com) এ বাংলা নববর্ষ উপলক্ষে শুরু হয়েছে  বৈশাখী সাজের মেলা। পহেলা বৈশাখকে সামনে রেখে জনপ্রিয় এই শপিং সাইটে নির্দিষ্ট শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী, মিস্টিসহ যেকোন পণ্যের অর্ডার দিলেই ক্রেতারা পাচ্ছেন নববর্ষের একটি সাজের পণ্য (চুড়ি/গহনা) একদম ফ্রি। এছাড়াও বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ২০% ক্যাশ ব্যাক।

বাঙালির বর্ষবরণকে উদযাপন করতে দেশের প্রথম বাংলা ই-কমার্স সাইট আজকেরডিলে রয়েছে বিভিন্ন রকমের বৈশাখী শাড়ি, রঙ-বেরঙ্গের গহনা, লেডিজ কুর্তি, ছেলেদের পাঞ্জাবী, ফতুয়া থেকে শুরু করে শিশুদের নানা ডিজাইনের দেশী পোশাকের বর্ণীল সমাহার। বৈশাখ উপলক্ষে আজকেরডিল এ ৫০০০ এরও বেশী বৈশাখী পণ্য ক্রেতাদের জন্য অফার করা হচ্ছে।

ঘরে বসে অনলাইনে অর্ডার দেওয়া ছাড়াও ক্রেতারা সপ্তাহের ৭ দিন ২৪ ঘণা ০৯৬১২০০৭০০৭ এই নম্বরে ফোন করেও যেকোন পন্যের অর্ডার দিতে পারেন। আজকেরডিল ডট কমে সারাদেশের যেকোনো স্থানে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ক্রেতাদের দোরগোড়ায় পণ্য পৌছে দেবার নিশ্চয়তা প্রদান করে ।

উল্লেখ্য যে, আজকেরডিল ডট কম এ দেশের সর্বাধিক সংখক ক্রেতা অনলাইনে শপিং করে থাকে এবং এই সাইটে ২০০০’র বেশী বিক্রেতার ১ লাখেরও বেশী পণ্য নিবন্ধিত রয়েছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।