আজকের এই দিনে : ২০ মে ২০১৯
১২৯৩ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের মৃত্যু হয়।
১৪৯৮ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
১৫০৬ খ্রিস্টাব্দের এই দিনে ক্রিস্টোফার কলম্বাসের মৃত্যু।
১৬০৯ খ্রিস্টাব্দের এই দিনে শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে।
১৭৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি সাহিত্যিক অনোরে দ্য বালজাকের জন্ম।
১৮০৬ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল জন্মগ্রহণ করেন।
১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে।
১৯১০ খ্রিস্টাব্দের এই দিনে টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে ইয়ারহার্ট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।
১৯৩২ খ্রিস্টাব্দের এই দিনে স্বদেশী আন্দোলনের নেতা ও বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পালের মৃত্যু।
১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে সীমান্ত বিরোধ নিয়ে সৌদী আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হবার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।
১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেনের নোবেলজয়ী (১৯১৬) কথাসাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্টমের মৃত্যু।
১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।
এইচআর/জেআইএম