স্বপ্ন পূরণ মকরের, বিয়ের সম্ভাবনা কর্কটের


প্রকাশিত: ০২:৩০ এএম, ১৮ নভেম্বর ২০১৬

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পুরনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। সময় খুব একটা ভালো না-ও থাকতে পারে। শরীর অসুস্থ হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর মোটামুটি ভালো থাকবে। দুশ্চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হবে। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হওয়ার সম্ভাবনা আছে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজকে প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনলে লেগেও যেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রাপ্তি যোগ আছে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। হৃদযন্ত্রের কোনো সমস্যায় ভুগতে পারেন। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বাড়িতে আত্মীয়ের সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় মন বসানো সহজ হবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ট্রেড ইউনিয়ন নেতাকর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন। কোনো স্বপ্ন পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না। কোনো জটিল রোগে ভুগতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। কোনো উচ্চাশা পূর্ণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।