রাজনীতি

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনসুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণে আশাবাদী তারেক রহমান টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক সাজানো নাটক: জামায়াত 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

কেএইচ/কেএসআর