প্রতিদিন আমরা পানির বোতল ব্যবহার করলেও, সেটি পরিষ্কার রাখার বিষয়টি অনেক সময়ই অবহেলিত থাকে। দীর্ঘদিন একই বোতল ব্যবহার করতে করতে এর ভেতরে জমে যেতে পারে শ্যাওলা, ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ। বাইরে থেকে বোতল পরিষ্কার দেখালেও ভেতরে জমে থাকা এই ময়লা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সময়মতো সঠিক উপায়ে বোতল পরিষ্কার করা অত্যন্ত জরুরি।
কেন বোতলে শ্যাওলা জমে
বোতল দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে বা ঠিকমতো শুকানো না হলে ভেতরে আর্দ্রতা জমে। এই আর্দ্র পরিবেশেই সহজে শ্যাওলা জন্মায়। বিশেষ করে প্লাস্টিক বা স্বচ্ছ বোতল আলোতে রাখলে শ্যাওলা দ্রুত তৈরি হয়।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে বোতলের শেওলা পরিষ্কার করবেন যেভাবে-
সবচেয়ে সহজ উপায় হলো গরম পানি ও লিকুইড সাবান দিয়ে বোতল পরিষ্কার করা। বোতলে গরম পানি ও সাবান দিয়ে ঝাঁকিয়ে নিন, এরপর ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এতে ভেতরের ময়লা সহজেই উঠে যাবে।
ভিনেগার ও বেকিং সোডাপ্রাকৃতিক উপায়ে পরিষ্কারের জন্য ভিনেগার ও বেকিং সোডা দারুণ কার্যকর। গরম পানির সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে বোতলে ঢেলে কিছুক্ষণ রেখে দিন, তারপর ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন। এতে শেওলা ও দুর্গন্ধ দূর হবে।
লেবু ও লবণের স্ক্রাবলেবুর রস ও লবণ মিশিয়ে বোতলে দিয়ে ঝাঁকালে ভেতরের দাগ পরিষ্কার হয়। পরে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিলে বোতল ঝকঝকে হয়ে ওঠে।
চাল বা বালির ব্যবহারবোতলের নিচে জমে থাকা শক্ত ময়লা তুলতে চাল বা পরিষ্কার বালি ব্যবহার করা যেতে পারে। পানি দিয়ে ঝাঁকালে ঘর্ষণের ফলে শ্যাওলা সহজে উঠে যায়।
অনেকেই জানেন না, খবরের কাগজ দিয়েও বোতল পরিষ্কার করা যায়। একটি পরিষ্কার খবরের কাগজ ছোট ছোট টুকরো করে বোতলের মধ্যে ঢুকিয়ে সামান্য পানি দিন। ১ ঘন্টা রেখে দিন। এরপর ভালোভাবে ঝাঁকান। কাগজের রুক্ষতা বোতলের ভেতরের শ্যাওলা ও দাগ তুলতে সাহায্য করে। পরে ভালোভাবে ধুয়ে ফেললেই বোতল পরিষ্কার হয়ে যাবে।
যেভাবে বোতল পরিষ্কার রাখবেনপ্রতিদিন ব্যবহার শেষে বোতল ধুয়ে শুকিয়ে রাখা অভ্যাস করুন। সপ্তাহে অন্তত একবার ভালোভাবে পরিষ্কার করুন। বোতল সবসময় খোলা জায়গায় শুকাতে দিন, যাতে আর্দ্রতা জমে না থাকে।
পানির বোতল পরিষ্কার রাখা শুধুই পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি সরাসরি স্বাস্থ্যের সঙ্গে জড়িত। নিয়মিত পরিষ্কার না করলে এতে জীবাণু জন্মাতে পারে, যা নানা রোগের কারণ হতে পারে।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেন, দ্য কিচেন
আরও পড়ুন: কাপ থেকে চা ও কফির দাগ তোলার ঘরোয়া উপায় বাসন পরিষ্কার করতে লেবুর সঙ্গে কী যোগ করবেনএসএকেওয়াই