প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত আর পানিশূন্যতায় ভুগতে শুরু করে, তখন এক গ্লাস ঠান্ডা পানীয়ই হতে পারে স্বস্তির বড় উৎস। তবে বাজারের কৃত্রিম ঠান্ডা পানীয় নয়, প্রাকৃতিক ও পুষ্টিকর কিছু পানীয়ই গরমে শরীরকে রাখে সতেজ ও সুস্থ। এমন তিনটি সহজলভ্য পানীয় হলো-ডাবের পানি, কাঁচা আমের শরবত ও বেলের শরবত।
ডাবের পানি গরমের দিনে সবচেয়ে উপকারী পানীয়গুলোর একটি। এতে রয়েছে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট, যা শরীরের পানির ঘাটতি দ্রুত পূরণ করে। উপকারিতা-
শরীর ঠান্ডা রাখে পানিশূন্যতা দূর করে হজমে সাহায্য করে ক্লান্তি কমায় কাঁচা আমের শরবতকাঁচা আম দিয়ে তৈরি শরবত গরমের সময় খুবই জনপ্রিয়। এতে থাকা ভিটামিন সি ও লবণ শরীরকে হিটস্ট্রোক থেকে রক্ষা করতে সাহায্য করে। উপকারিতা-
শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লবণ ও পানির ঘাটতি পূরণ করে রুচি বাড়ায় ঘামজনিত দুর্বলতা কমায় বেলের শরবতবেল শুধু সুস্বাদুই নয়, এটি পেটের জন্যও খুব উপকারী। গরমে ডায়রিয়া বা পেটের সমস্যায় বেলের শরবত দারুণ কাজ করে। উপকারিতা-
গরমের দিনে সুস্থ থাকতে হলে শুধু পানি নয়, পুষ্টিকর পানীয়ও দরকার। তাই নিয়মিত এই প্রাকৃতিক পানীয়গুলো আপনার খাদ্যতালিকায় রাখুন। এতে গরমের ক্লান্তি দূর হবে, শরীরও থাকবে চাঙা।
জেএস/