তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৮ জুন ২০১৫

তীব্র দাবদাহে জনজীবন দুঃসহ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর সুসংবাদ দিচ্ছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হতে পারে। এই মৌসুমী বাযু ইয়াঙ্গুনে সপ্তাহখানেক থমকে ছিল। টেকনাফ পর্যন্ত পৌঁছেছে দিন চারেক আগে। কিন্তু যে গতিতে সারাদেশে বিস্তৃত হওয়ার কথা, তা হয়নি।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকাসহ টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বায়ু দুর্বল অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুস্ক থাকতে পারে বলেও আবহাওয়া পূর্বাভেসে বলা হয়েছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।