কলার ছড়ার ভেতর লুকিয়ে ছিল সবুজ ফণিমনসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৭ মে ২০২৬
কলার ছড়া থেকে সাপটি উদ্ধার করা হয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আড়তে কলার ছড়ার ভেতর থেকে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রোববার (১৭ মে) বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজারে করিম মিয়ার কলা, আনারস ও লেবুর আড়তে কলার ছড়ার ভেতর থেকে সাপটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ব্যবসায়ী করিম মিয়ার কলা, আনারস ও লেবুর আড়তে কলার ছড়ার ভেতর একটি সাপ দেখতে পান আড়তের লোকজন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখেন, সাপটি কলার ছড়ার ভেতর লুকিয়ে আছে।

প্রায় ১০ মিনিট চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে এটি হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।

মাহিদুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।