টাঙ্গাইলের ঘাটাইল উপজেলোয় প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় একজন দগ্ধসহ চার যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকুটিয়া চামড়ার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আহত যাত্রী রতন কুমার দাস জানান, সোমবার ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের বাসটি রাতে পাকুটিয়া নামক স্থানে পৌঁছালে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। এতে তাৎক্ষনিকভাবে বাসে আগুন লেগে যায়। এ সময় পাঁচ যাত্রী আহত হন। তবে আহতদের তেমন কোনো ক্ষতি হয়নি। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে আগুন লাগানোর ঘটনায় পাঁচযাত্রী দগ্ধ হয়েছেন।বিএ/আরআইপি