দেশজুড়ে

দুই ইয়াবা ব্যবসায়ীর ১৫ বছর করে কারাদণ্ড

নারায়ণগঞ্জে মাদক মামলার রায়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মাদক মামলায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লা জেলার সদর (দ.) থানার ধনপুর গ্রামের মৃত. মুসলিম মিয়ার ছেলে আব্দুল জলিল এবং একই জেলার চৌদ্দগ্রাম থানার পূর্ববেলাঘর গ্রামের অহিদুর রহমানের ছেলে ওলি আহমেদ। তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন জানান, সাজাপ্রাপ্ত আসামিরা দুই দেশের সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকা-নারায়ণগঞ্জে পাইকারি বিক্রি করতেন। গত বছরের ১৯ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার নয়াবাড়ি এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে একটি ভ্যানসহ ওই দুই আসামিকে আটক করা হয়। এরপর তাদের গাড়ি তল্লাশি করে ৫৮ হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব-১১ এর সদস্যরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়। মামলার অভিযোগ আদালতে প্রমাণ হলে এই দণ্ডাদেশ দেন আদালত।শাহাদাত হোসেন/এএম/জেআইএম