আজকের কৌতুক: ব্রেনের ব্লুটুথ
তানজিদ শুভ্র
অন্তুর ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষার আগের রাতে মা অন্তুর রুমে গিয়ে দেখলেন, ছেলে বইয়ের ওপর মাথা রেখে দিব্যি ঘুমাচ্ছে। মা রেগে গিয়ে ডাক দিলেন, কী রে অন্তু! তোর না কাল পরীক্ষা? পড়ছিস না কেন?
অন্তু চোখ কচলাতে কচলাতে উত্তর দিল, আরে মা, আমি তো ঘুমাচ্ছি না! বইয়ের সঙ্গে ব্রেনের ব্লুটুথ কানেকশন দিয়ে সিলেবাস রিভাইস দিচ্ছিলাম।
পরদিন পরীক্ষার হল থেকে বের হওয়ার পর বন্ধু রন্টু এসে জিজ্ঞেস করলো, কিরে, পরীক্ষা কেমন দিলি? অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে বললো, আর বলিস না! প্রশ্নপত্র দেখার পর আমি এতই শোকাহত হয়ে পড়েছিলাম যে, পুরো চার ঘণ্টা পরীক্ষার হলে নীরবতা পালন করে চলে এসেছি।
কয়েকদিন পর পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর-
অন্তুর বাবা রেজাল্ট কার্ড দেখে রেগে আগুন। তিনি চিৎকার করে বললেন, কিরে, তোর তো সব বিষয়েই গোল্লা! এত খারাপ রেজাল্ট কেন?
অন্তু খুব শান্ত গলায় বললো, সব ওই অনুপস্থিতির কারণে বাবা। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই কি পরীক্ষার দিনগুলোতে অনুপস্থিত ছিলি নাকি?
অন্তু মাথা নেড়ে বলল, না বাবা, আমি তো রোজ গিয়েছি। কিন্তু পরীক্ষার হলে আমার পাশের সিটের ভালো ছাত্রটাই শুধু অনুপস্থিত ছিল!
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
কেএসকে