আইপিএলে অভিষেক হচ্ছে ওয়াকার ইউনুসের


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৮ এপ্রিল ২০১৬

সম্প্রতি পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়েছেন। একটা চাকরি ছাড়তেই কিনা আরেকটা চাকরি পেয়ে গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং কোচ ওয়াকার ইউনুস। আইপিএলের নবম আসরে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে তাকে। ভারতের টিভি চ্যানেল সনির সাথে এবারের আইপিএল কভারের জন্য চুক্তি করেছেন ওয়াকার।

বোর্ডের সাথে বিতর্ক এবং বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরর্ম্যান্স খারাপ হওয়া দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন ওয়াকার ইউনুস। তার আগে অবশ্য অধিনায়ক আফ্রিদিও তার পদ ছেড়ে দেন। কোচের পদ ছাড়ার পর দিনই তাকে আইপিএল থেকে প্রস্তাব দেয়া হয় ধারাভাষ্য দেয়ার জন্য। আর সেটাই লুফে নেন ওয়াকার।
 
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাইজিং পুনে সুপারস্টারস। আইপিএলের পুরো সময়টা জুড়ে ওয়াকার ইউনুসকে দেখা যাবে সনি টিভির পর্দায়।

আরআর/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।