লাইসেন্সবিহীন নৌযানের তথ্য মন্ত্রণালয়ে নেই : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৮ জুলাই ২০১৫

বর্তমানে সারাদেশে লাইসেন্স ও ফিটনেসবিহীন নৌযানের সঠিক কোনো পরিসংখ্যান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের হাতে নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে সংসদকে এ কথা জানান তিনি।

নৌ-পরিবহন মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন নৌযানের সংখ্যা কত এ বিষয়ে সঠিক কোনো তথ্য নেই। তবে মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা সমুদ্র পরিবহন অধিদফতর সারাদেশে বিভিন্ন শ্রেণির নৌযানের শুমারি করার লক্ষ্যে একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে।

এইচএস/ এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।