স্বাধীনতা পদক পাওয়ায় অর্থমন্ত্রীকে আইএফআইসি ব্যাংকের অভিনন্দন


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১০ মার্চ ২০১৬

স্বাধীনতা পদক-২০১৬ পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে অভিনন্দন জানিয়েছে আইএফআইসি ব্যাংক।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান।

এ সময়ে ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত সচিব জালাল আহমেদ ও এআরএম নাজমুস সাকিব, ইন্ডিপেনডেন্ট পরিচালক মনিরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার উপস্থিত ছিলেন।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।