১২০ রানে অলআউট শ্রীলংকা


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৮ মার্চ ২০১৬

গুরুত্বহীন ম্যাচ। স্রেফ নিয়মরক্ষার। তবে প্রতিযোগিতামূলক মনোভাবই দেখা গেলা দু’দলের মধ্যে। শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটিতে জয় মানে শেষ মুহূর্তে হলেও মাথা উুঁচু করে দেশে ফেরা। সে লক্ষ্যে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিটা ভালোই খেলা উপহার দিয়েছিল। ৪৫ রান তুলে ফেলেছিল তারা ৪.৫ ওভারেই। তবে ২০ বলে ২১ রান করে দিনেশ চান্ডিমাল আউট হয়ে গেলে বিপর্যয় শুরু হয় লংকানদের। ৪০ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন তিলকারত্নে দিলশান। ২০ রানে অপরাজিত থাকেন দাসুন সানাকা এবং ১৫ রান করেন মিলিন্ডা সিরিবর্ধনে। এছাড়া বাকি ব্যাটসম্যানদের আর কেউ দুই অংকের ঘরেও পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারেই ১২০ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা।

প্রোটিয়া বোলারদের মধ্যে কাইল অ্যাবোট, অ্যারোন পাঙ্গিসো এবং ফারহান বেহার্ডিয়েন নেন ২টি করে উইকেট। ডেল স্টেইন আর ইমরান তাহির নেন ১টি করে উইকেট। প্রথম ম্যাচে বাজে বল করার কারণে মাঝে আর খেলানো হয়নি স্টেইনকে। আজ আবারও ফেরানো হলো তাকে এবং ৪ ওভারে তিনি দিয়েছেন ৩৩ রান এবং উইকেট নিয়েছেন ১টি।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।