ববিতে ব্যবস্থাপনা তত্ত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৯ মার্চ ২০১৬

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ব্যবস্থাপনা তত্ত্ব এবং অনুশীলন : প্রেক্ষিত বাংলাদেশ পুলিশ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ এসোসিয়েশনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পুলিশ জনগণ একে অপরের পরিপূরক এবং বন্ধু। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত  হবে।

তিনি বলেন, এধরনের সেমিনার যত বেশি আয়োজন হবে তত বেশি শিক্ষার্থীদের জ্ঞানের উৎকর্ষতা ও সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে।

সেমিনারে আলোচক হিসেবে বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) এস এম আখতারুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা, চেতনা ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারলে তোমরা তোমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে। কেননা তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। তোমাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সেমিনারে বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে পুলিশ সুপার (এসপি) এস এম আখতারুজ্জামানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।

সাইফ আমীন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।