খুলনায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৯ মার্চ ২০১৬

খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তুজাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১১ টার দিকে নগরীর পিকচার প্যালেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আলমগীর হান্নান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।