শরীয়তপুরে উদ্ধার ঝালকাঠিতে পাঠানো ৭ হাজার লিটার ডিজেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬

শরীয়তপুরের নড়িয়াতে অবৈধভাবে বিক্রির উদ্দেশে আনা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দকৃত ডিজেলগুলো বরিশালের একটি তেল ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে একটি লরিযোগে পাঠানো হয়েছিল। কিন্তু ভোজেশ্বর বাজারের খুচরা ব্যবসায়ী জুয়েল সরদার অননুমোদিতভাবে লরিটির গন্তব্য বদলে নিজের এলাকায় নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি প্রশাসনকে জানায় গোয়েন্দা সংস্থা। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস ঘটনাস্থলে পৌঁছে লরিটি জব্দ করেন।

শরীয়তপুরে উদ্ধার ঝালকাঠিতে পাঠানো ৭ হাজার লিটার ডিজেল

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশালের পদ্মা ডিপো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, এই ডিজেল শরীয়তপুরে বিক্রির কোনো অনুমতি দেওয়া হয়নি। ব্যবসায়ী জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল শরীয়তপুরে আনার কথা আদালতের কাছে স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল আগামীকাল নিলাম করা হবে বলে জানিয়েছেন আদালতের বিচারক।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, ডিজেলগুলো বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার কথা ছিল। তবে এই ব্যবসায়ী নিজের এলাকায় বিক্রির উদ্দেশ্যে অননুমোদিতভাবে নিয়ে আসেন। যা তিনি স্বীকার করেন।

বিধান মজুমদার অনি/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।