ফার্নেস অয়েলের পর পেট্রোল-ডিজেলের দামও কমছে


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

বিশ্ব বাজারে তেলের দাম কমার এক বছরেরও বেশি সময় পর দেশের বাজারে ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। আর ফার্নেস অয়েলের হ্রাসকৃত মূল্য কার্যকর হওয়ার তিনদিনের মধ্যে জানা গেছে পেট্রোল-ডিজেলের দামও কমাতে যাচ্ছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, তিন ধাপে পেট্রোল-ডিজেলের দাম লিটারে ২০ টাকা পর্যন্ত কমতে পারে। তবে এর জন্য ছয় মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এরআগে ৩১ মার্চ ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা কমিয়ে ৪২ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ভ

তার আগে ২৮ মার্চ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি তেলের দাম কমানো সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে দীর্ঘ দিন ধরে দেশে দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।