৪০ দিনের ছুটিতে রুয়েট


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ৩০ মে ২০১৬

গ্রীষ্মকালীন ছুটি, পবিত্র রমযান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পহেলা জুন থেকে ছুটি শুরু হবে। ছুটি চলবে ১০ জুলাই পর্যন্ত। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রুয়েটের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরী বিভাগসমূহের কাজ যথারীতি চলবে। এরপর ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে রমযান ও ঈদের ছুটি। তবে এ সময়ে পূর্বনির্ধারিত সকল বিভাগের পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রমজানের ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

রাশেদ রিন্টু/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।