রাবির তিন নির্বাচনে মনোনয়ন ফরম নিয়েছেন ১২৩৩ প্রার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন নির্বাচনে মোট ১২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের বিপরীতে ৩৯৫ জন, সিনেটের ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৮৪ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৭৫৪ জন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিগত ৮ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শেষে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন রাকসু নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহের শেষ দিন থাকলেও তা আজ ৪ সেপ্টেম্বর পর্যন্ত একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়নের কার্যক্রম আজ শেষ হলো। মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে যারা আজ (বুধবার) প্রার্থী হলেন তারা কালকেও (বৃহস্পতিবার) ডোপ টেস্ট করাতে পারবেন। পরেরদিন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে।

মনির হোসেন মাহিন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।