ইবির গুম হওয়া দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর সাভার থেকে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

গুম হওয়া দুই শিক্ষার্থী হলেন ইবির দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়ালিউল্লাহ এবং আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের আল মুকাদ্দাস।

ইবির গুম হওয়া দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ওলি ভাই ফিরবে কবে, গুম কমিশন জবাব দে’, ‘মোকাদ্দাস ভাই ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই’, ‘অলি ভাই ফিরবে কবে, ইন্টেরিম জবাব চাই, ‘আমার ভাইকে ফেরত দাও, দিতে হবে দিয়ে দাও’, ‘ইবিয়ানকে ফেরত দাও, দিতে হবে দিয়ে দাও’, ‘আমার ভাইয়ের সন্ধান চাই, ইন্টেরিম জবাব চাই’, ‘মায়ের বুক খালি কেন?, প্রশাসন জবাব চাই’-সহ নানান স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে করে ক্যাম্পাসে যাওয়ার পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতারের কথা অস্বীকার করে। এরপর থেকে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইরফান উল্লাহ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।