জবি ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রের বসন্ত’ উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রের বসন্ত’ উৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়।

এ উৎসবে ছিল সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, ফটোবুথ, ক্যাম্পাসের শিক্ষার্থীদের হ্যান্ডমেড বিভিন্ন পণ্যের স্টল, শিক্ষার্থীদের জন্য ফুল। নাট্যকলা ও সংগীতসহ অন্যান্য সৃজনশীলবভিত্তিক বিভাগের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য উপস্থাপন করেন।

এই উৎসব উপভোগ করতে আসা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তৃষা বলেন, নির্বাচনের জন্য দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল। তবে ক্যাম্পাসে ফিরে বসন্ত নিয়ে এমন অনুষ্ঠান দেখে অনেক ভালো লাগছে।

আরেক শিক্ষার্থী ইমা বলেন, আমরা বাংলা ভাষা কেন্দ্রিক অনেক কিছু পালন করি না। আবার আমাদের বাঙালি সংস্কৃতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। কিন্তু ভাষার মাসে বসন্ত উপলক্ষে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। আমরা এটা উপভোগ করছি।

jagonews24

এ বিষয়ে জকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. তাকরিম মিয়া বলেন, শিক্ষার্থীদের বসন্তের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দীর্ঘ সময় পর সারাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতান্ত্রিক পরিবেশে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বসন্তের ফুল দিয়ে বরণ করে নিতেই আমাদের এই আয়োজন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বসন্ত মানেই নতুনের আহ্বান। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও মুক্ত প্রকাশের জায়গা তৈরি করতেই আমরা এই উৎসব আয়োজন করেছি।

অনুষ্ঠানে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সাদমান আমিন সাম্য ছাড়াও শাখা সংগঠনটির অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।