জবি উপাচার্য

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। বুধবার পৃথক দুই বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

উপাচার্যের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক পুনরুদ্ধার, সুশাসন, শিক্ষা ও গবেষণার বিকাশসহ টেকসই উন্নয়নের পথে আরও দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে। তিনি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এদিকে ট্রেজারারের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে আপনার নেতৃত্বে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী। আপনার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও বিচক্ষণ দিকনির্দেশনায় বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা-গবেষণা প্রসারে নব দিগন্ত উন্মোচিত হবে বলে বিশ্বাস করি।

টিএইচকিউ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।