দোল পূর্ণিমার রঙে উৎসমুখর জবি ক্যাম্পাস

রঙের খেলায় আর নেচে-গেয়ে দোল পূর্ণিমা উদযাপন করেন জবি শিক্ষার্থীরা/ছবি: জাগো নিউজ

বর্ণিল আয়োজনে দোল পূর্ণিমা উদযাপন করেছেন ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

‎মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে সমাজবিজ্ঞান ও কলা অনুষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রঙ আর আবিরে একে অপরকে রাঙিয়ে গান, নাচ ও আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উদযাপন করেন তারা।

‎এসময় খোলা প্রাঙ্গণে দলবদ্ধভাবে চলে উৎসবের আয়োজন। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবির খেলায় মেতে ওঠেন—কেউ ছবি তোলেন, কেউ সাংস্কৃতিক পরিবেশনায় যুক্ত হন।

শিক্ষার্থীরা জানান, পড়াশোনার চাপের মাঝে এমন উৎসব ক্যাম্পাসে ভিন্ন মাত্রা যোগ করে। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনেরও এক অনন্য প্রকাশ।

jagonews24

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় মন্দিরে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রা পালন করা হয়েছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়েছে। এ উৎসব পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখবে।

ছাত্র ঐক্য পরিষদের সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে দোলযাত্রা আয়োজন সম্ভব হয়েছে। উৎসব পালনের পাশাপাশি চলমান রমজানকে বিবেচনায় রেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

টিএইচকিউ/এমকেআর 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।