ইবি শিক্ষিকা হত্যা

সহকর্মী হিসেবে এমন বিনয়ী মানুষ আগে দেখিনি: উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৬ মার্চ ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ঘটনার বর্ণনা দিতে গেলেই যেকোনো ব্যক্তিকে ভাষা হারিয়ে ফেলতে হয়। সহকর্মী হিসেবে এরকম একজন বিনয়ী মানুষ আমি আগে দেখিনি। আমরা একজন খুবই আদর্শ শিক্ষক ও আদর্শ মানুষকে হারিয়েছি। এই ক্ষত আমাদের হৃদয়ে সারাজীবন বয়ে বেড়াতে হবে। আমরা সরকারের কাছে জানাচ্ছি, হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হত্যার শিকার সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সহকর্মী হিসেবে এমন বিনয়ী মানুষ আগে দেখিনি: উপাচার্য

আরও পড়ুন:
শিক্ষিকাকে হত্যা করে নিজের গলায় ছুরি চালাচ্ছিলেন কর্মচারী ফজলুর
শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

উপাচার্য বলেন, যাকে নির্মমভাবে হত্যা করা হয় হাদিসের ভাষায় তিনি শহীদ। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। তাকে স্মরণীয় করে রাখার জন্য ডিপার্টমেন্টে যা করা দরকার আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাই করবো। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে যে প্রাপ্য অবশ্যই আমরা দ্রুত সেটি দিয়ে দেব।

সহকর্মী হিসেবে এমন বিনয়ী মানুষ আগে দেখিনি: উপাচার্য

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, শিক্ষক সংগঠন গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনেয়ার পারভেজ, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রাব্বানীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইরফান উল্লাহ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।