শেকৃবি শিবিরের উদ্যোগে মাদুর পেতে ইফতার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিবিরের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মাদুর পেতে ইফতার মাহফিল হয়েছে। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই ইফতার মাহফিলে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রে ছাত্রীদের মধ্যেও ইফতার বিতরণ করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) জিএস ফরহাদ হোসেন, ইসলামী ছাত্রশিবির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান নাইম ও সেক্রেটারি আতিকুর রহমান।

এছাড়াও মহানগর ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

jagonews24

ইফতারে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, শিবিরের এই ইফতার বিতরণ কর্মসূচি সবার মধ্যে সম্প্রীতির বার্তা দেয়। আমরা আশা করি শেকৃবি ছাত্রশিবির ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি অন্যান্য ছাত্রসংগঠনও এতে অংশ নিয়ে ক্যাম্পাসে ইতিবাচক কাজের প্রতিযোগিতা তৈরি করবে এটাই আমাদের প্রত্যাশা।

এমডি‌এস‌এ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।