জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল

কাল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, স্থগিত ক্লাস-পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি একদিন এগিয়ে এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদ-উল-ফিতরের ছুটি। স্থগিত করা হয়েছে কালকের সকল ক্লাস -পরীক্ষা।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে ঈদ-উল-ফিতরের ছুটির ঘোষণা করা হয়েছে। আগামীকালের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত হবে।

এর আগে ২ মার্চ পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড ও ইভেনিং প্রোগ্রামস) বন্ধ ঘোষণা করা হয়ে ছিল।

মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।