‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকে বেরোবির সব কার্যক্রম বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৯ মার্চ ২০২৬

জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ঈদের ছুটি এগিয়ে সোমবার থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যায়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

নির্দেশনায় জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়, রমজান ও ঈদুল ফিতরের ছুটি সমন্বয় করে ৯ মার্চ (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট এবং দাপ্তরিক অফিসসমূহ বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ এ ছুটির আওতামুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে এ নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আজিজুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।