কিউএস র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ঢাবির ১০ বিভাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৭ মার্চ ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ স্থান করে নিয়েছে

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬’-এ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি বিভাগ স্থান করে নিয়েছে। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিই সর্বোচ্চ অর্জন। গত বছর এই তালিকায় ঢাবির ৯টি বিভাগ স্থান পেয়েছিল।

গত বুধবার (২৫ মার্চ) প্রকাশিত এই র‌্যাঙ্কিং প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছরের মতো এবারও তালিকাটি দুইটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে- ব্রড সাবজেক্ট (প্রধান বিষয়) ও ন্যারো সাবজেক্ট (নির্দিষ্ট বিষয়)। ব্রড সাবজেক্টে পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে এবং ন্যারো সাবজেক্টে ৫৫টি বিভাগের মধ্যে ১০টিতে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ব্রড সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাবির অবস্থান ৩৭১তম, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ ৩০১-৩৭৫তম, ইকোনমিকস অ্যান্ড ইকোনোমেট্রিকস ৩০১-৩৫০তম এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ ৪০১-৪৫০তম অবস্থানে রয়েছে।

আরও পড়ুন
টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার 
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল 

এছাড়া ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যেখানে এর অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১-৬০০, পরিবেশ বিজ্ঞান ৪০১-৪৫০ এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা ৫০১-৫৫০ এর মধ্যে অবস্থান করছে।

লাইফ সায়েন্স ও মেডিসিন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সামগ্রিকভাবে স্থান না পেলেও এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগ রয়েছে ৬৫১-৭০০তম অবস্থানে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১-৬০০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৫০১-৫৫০ এবং মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১-৫৭৫ এর মধ্যে স্থান পেয়েছে।

এফএআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।