চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৯ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কার্যালয়ে তাদের পদত্যাগপত্র পাঠানো হয়।

পদত্যাগ করা দুই শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন আক্তার। তারা ২০২৪ সালের ২৩ মার্চ সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক মো. বজলুর রহমান ১৮ ফেব্রুয়ারি প্রক্টর কার্যালয়ে অব্যাহতিপত্র জমা দেন। তবে সেটি তখন রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়নি। পরে অধ্যাপক পারভীন আক্তার পদত্যাগপত্র জমা দিলে দুটি আবেদন একসঙ্গে প্রক্টর কার্যালয় থেকে রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার কাছে পদত্যাগপত্র এসেছে। তাদের পদত্যাগের বিষয়টি উপাচার্যকে জানানো হবে।

মোস্তাফিজুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।