শেরপুর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল, সম্পাদক হীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৯ মার্চ ২০২৬

শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে বার ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদ্য স্থগিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা।

এসময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সদ্য স্থগিত কমিটির সদস্যসচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির বিদায়ি সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, বিদায়ি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক আতাহার ও পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে আরও দুই সদস্য উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমিন ও অ্যাডভোকেট মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল, নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার।

এদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিএনপিদলীয় এবং অপর দুজন জামায়াত ও এনসিপি দলীয়।

মো. নাঈম ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।