আন্তর্জাতিক কনফারেন্সে জবির রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী
সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এনটাপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইন্সটিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আয়োজনে দ্বিতীয় আন্তর্জাতিক এডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স-২০২৬ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।
আগামী ১২-১৪ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসিএমএস-২০২৬ আয়োজনে অংশ নিচ্ছেন রসায়ন বিভাগের স্নাতকোত্তর এই পাঁচ শিক্ষার্থী। তারা হলেন, অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। কনফারেন্সে শিক্ষার্থীরা তাদের গবেষণা কাজ উপস্থাপন করবেন।
পাঁচ শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, এটা খুবই আনন্দের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে তারা ভারতে যাচ্ছে। রসায়নবিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছে এটা তাদের জন্য যেমন একটা প্রাপ্তির বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও গর্বের বিষয়।
গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যি দারুণ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক- শিক্ষার্থীদের এ ধরনের গবেষণাবিষয়ক আয়োজনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকে আরও গৌরবে উন্নীত করবে।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, আমাদের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের পাঁচজন ছাত্র ইন্ডিয়ার যাদবপুর ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে এবং সেখানে তারা তাদের গবেষণা কর্ম উপস্থাপন করবে। দোয়া করি ভবিষ্যতে আমাদের ছাত্ররা এভাবে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার অংশগ্রহণ করে রসায়ন বিভাগের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। ধন্যবাদ ড. জগদীশ চন্দ্র সরকার ও ইলিয়াস স্যারকে, ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য।
টিএইচকিউ/এসএনআর