ঢাবিতে ন্যানোপ্রযুক্তি বিষয়ক সেমিনার  

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৯ মে ২০২৬
ঢাবিতে ‘অ্যাডভানসেন ইন ফাংশনাল ন্যানোম্যাটেরিয়ালস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে ‘অ্যাডভানসেন ইন ফাংশনাল ন্যানোম্যাটেরিয়ালস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্) সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির ন্যানোপ্রযুক্তি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ফরিদা বেগম। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব প্রবন্ধ উপস্থাপন করেন। রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন
জকসুর উদ্যোগে শুরু হচ্ছে বিনা মূল্যে বেসিক কম্পিউটার কোর্স 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ঢাবিতে নানা আয়োজন 

প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম আধুনিক বিশ্বে ন্যানোপ্রযুক্তি বিষয়ক গবেষণা ও উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স খাতে ন্যানোপ্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।  

তিনি বলেন, শুধু নিজস্ব অর্থায়নের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশি গবেষণা তহবিলের মাধ্যমে গবেষণার পরিধি বাড়াতে হবে ও গবেষণার মানকে আরও সমৃদ্ধ করতে হবে।

অধ্যাপক ড. আবদুস সালাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে জ্ঞান বিতরণের পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে তিনি গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। 

বাংলাদেশে নানান ধরনের শিল্প ও সেবাখাতে আধুনিক প্রযুক্তি হিসেবে ন্যানোপ্রযুক্তির প্রয়োগ, অভিযোজন, সম্প্রসারণ ও উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন ও জনকল্যাণ সাধনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টার কাজ করছে। ন্যানোপ্রযুক্তি নির্ভর গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিতে এই সেন্টার কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

এফএআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।