কুবি শিক্ষক সমিতির নির্বাচনের প্যানেল ঘোষণা


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রগতিশীল নীল দলের প্যানেল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বর্তমান বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী কমিটির ৭ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। নীল দল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভাপতি পদে সহযোগী অধ্যাপক ড. বিশ্বজৎ চন্দ্র দেব, সহসভাপতি পদে বিভাগীয় প্রধান দুলাল চক্রবর্তী, সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক শুভব্রত সাহা, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রভাষক সুমাইয়া আফরীন সানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. সিদ্দিকুর রহমান।

কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন- দুলাল চন্দ্র নন্দী, সহকারী অধ্যাপক মিহির লাল ভৌমিক, প্রদীপ দেবনাথ, কাউছার আহমেদ পাটোয়ারী, রোকসানা আক্তার, লামিনা বিনতে জাহান ও মো. বেলাল হুসাইন।
 
মো. কামাল উদ্দিন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।