স্নাতক ১ম বর্ষের মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার


প্রকাশিত: ১০:১০ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে।

ফলাফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuatdgroll no) লিখে ১৬২২২ নম্বরে Send করলে জানা যাবে। এছাড়া রাত ৯টা থেকে (www.admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।