বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বৃহস্পতিবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবর্তনে অটাম ২০০৯ থেকে উইন্টার ২০১৬ পর্যন্ত সময়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি সম্পন্নকারী ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করবেন। সমাবর্তনে রাষ্ট্রপ্রতি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুর রহমান স্বাগত বক্তব্য রাখবেন।
বশেমুরকৃবি, উপ পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম জানান, বিশ্ববিদ্যালয় অটাম ২০০৯ থেকে উইন্টার ২০১৬ পর্যন্ত ৬১ জনকে পিএইচডি ডিগ্রি, উইন্টার ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত ৫৩৪ জনকে এমএস ডিগ্রি, উইন্টার ২০০৯ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ৪৯৬ জনকে বিএস (কৃষি) ডিগ্রি, উইন্টার ২০১২ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ১০৪ জনকে বিএস (ফিশারিজ) ডিগ্রি এবং উইন্টার ২০১৫ টার্মে ১৮ জনকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদান করা হয়েছে। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নতুন সাজে সজ্জিত করা হয়েছে।
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি