জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধিদল


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৪ মার্চ ২০১৭

কলেজ শিক্ষার উন্নয়ন সংশ্লিষ্ট একটি প্রকল্পের ব্যাপারে বাংলাদেশে সফরত বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ মি. কোন গেভেন ও ব্যাংকের ঢাকাস্থ কনসালটেন্ট আসহাবুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেছেন।

মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুম, আইসিটি শাখা, শিক্ষক প্রশিক্ষণ কক্ষ, সিনেট হল ইত্যাদি পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, তথ্য প্রযুক্তি দফতরের পরিচালক জনাব মো. মুমিনুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের মো. ফয়জুল করিম প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।