অনার্স ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৫০ এএম, ২৭ জুলাই ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরম পূরণ আগামী ৭ আগস্ট থেকে এবং ২০১৬ সালের অনার্স ৩য় বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরম পূরণ আগামী ২ আগস্ট থেকে শুরু হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

শুধুমাত্র অনিয়মিত ও অকৃতকার্য শিক্ষার্থীরা ২০০৯-১০ হতে ২০১২-১৩ শিক্ষাবর্ষের সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করবে। ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে জানা যাবে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।