কুবি শিক্ষকদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা


প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৬ জুন ২০১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষা ছুটি নীতিমালা ৫৫তম সিন্ডিকেট সভায় অনুমোদন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা সিন্ডিকেট সভায় অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সভায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সব ধরনের পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এ বিষয়ে  শনিবার বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ জানান, গত সিন্ডিকেট সভায় সময় স্বল্পতার কারণে শিক্ষকদের দাবির বিষয় গুলো চূড়ান্ত করা যায়নি। তাই চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় শিক্ষকদের দাবিগুলো অনুমোদন পাবে বলে আশা করছি। এ সব বিষয় নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই বলে তিনি জানান।

মো. কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।