১ম বর্ষে ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন শুরু বুধবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৪০ এএম, ২০ নভেম্বর ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী বুধবার ( ২২ নভেম্বর ) থেকে শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৪টা থেকে আবদেন শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত চলবে।

উক্ত ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।