শাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৯ মার্চ ২০২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল দুটি হলো ছেলেদের বিজয়-২৪ হল ও সৈয়দ মুজতবা আলী হল।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা দুটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট পদ থেকে এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীনকে বিজয়-২৪ হলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে, সৈয়দ মুজতবা আলী হলের নতুন প্রভোস্ট হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এসএইচ জাহিদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।