গ্রিনে চাকরির মেলা, ২৫ কোম্পানিতে যোগ দেয়ার সুযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

গ্রিন ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী হবে ‘চাকরি মেলা’। রাজধানীর বেগম রোকেয়া সরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের গ্রিন গার্ডেনে এ মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ মেলার আয়োজন করেছে।

মেলার আয়োজকরা জানান, দিনব্যাপী এ চাকরি মেলায় মোট ২৫টি প্রতিষ্ঠিত কোম্পানি অংশ নেবে। মেলায় কোম্পানিগুলো চাকরি প্রত্যাশীদের সিভি নেবে। এরপর বাছাই করে চাকরির জন্য ডাকবে। মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্স টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে। এ ছাড়া রেডিও একাত্তর ও এশিয়ান টিভি মিডিয়া পার্টনার হিসেবে আছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথি নবেল গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল হক এ মেলা উদ্বোধন করবেন। এ সময় গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম সামদানী ফকির, প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়াজ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকার কথা রয়েছে। দ্বিতীয় সেশনে প্রধান বক্তা হিসেবে থাকবেন মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।

আরএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।