প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৬ মার্চ ২০১৯

২৬ মার্চ মঙ্গলবার 'যোগদানের পর থেকে অনুপস্থিত, তবুও তিনি সহকারী প্রক্টর' শিরোনামে জাগো নিউজে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ-আল-মাহবুব, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট ইমরানা বারী ও শহীদ মুখতার-ই-ইলাহী হলের সহকারী প্রভোস্ট শামীম হোসাইন।

এ বিষয়ে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাহবুব বলেন, প্রতিবেদনে বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল কবীর সুমনের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ছিল। এটা তার অজ্ঞতার প্রমাণ। বুনিয়াদি প্রশিক্ষণ নিয়ে না জেনে মন্তব্য করাটা ছিল ধূর্ততা। আমাদের নির্দিষ্ট কারিকুলাম অনুযায়ী বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান আমাদের দক্ষ ও আদর্শ শিক্ষক হতে সহায়তা করবে।

শহীদ মুখতার-ই-ইলাহী হলের সহকারী প্রভোস্ট শামীম হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সভায় খায়রুল কবীর সুমনের নেতৃত্বকে আমরা চ্যালেঞ্জ করেছি। দলের গঠনতন্ত্রের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় আমরা সাধারণ শিক্ষকরা দল থেকে অপসারণের দাবি করে তাকে সভা থেকে বের করে দিয়েছি। এজন্য তিনি এখন উদ্ভট রটনা করে বেড়াচ্ছেন।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।