কুবিতে সমাবর্তনের নিবন্ধন শেষ হচ্ছে শনিবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনের নিবন্ধন শেষ হচ্ছে শনিবার (৩০ নভেম্বর) । আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য এ পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সমাবর্তন আয়োজন কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব অধ্যাপক ড. আবু তাহের জানান, ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। এরপর আর সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই।

এদিকে আজ (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কুমিল্লা টাউনহলে সমাবর্তনের জন্য তৈরি বুথে নিবন্ধন প্রক্রিয়া চলবে। পাশাপাশি কুবির মুক্তমঞ্চে ও টাউনহল মাঠে সন্ধ্যা ৭টায় ফানুস উৎসব করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতেও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিবন্ধন বুথ খোলা থাকবে।

এদিকে সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে চলছে সার্বিক প্রস্তুতি। ইতোমধ্যে সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে সাজসজ্জায় ইভেন্ট ম্যানেজমেন্টও চূড়ান্ত হয়েছে।

এছাড়া সমাবর্তন উপলক্ষে গঠন করা হয়েছে ২৪টি উপ-কমিটি। সমাবর্তনে অংশগ্রহণ করা গ্রাজুয়েটদের উপহার সামগ্রী হিসেবে ব্যাগ, সমাবর্তনের গাউন (ফেরতযোগ্য), ক্যাপ, টাই, মগ, কলম, ম্যাগাজিন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।