১ মে থেকে বন্ধ কুবির প্রশাসনিক কার্যক্রম
ফাইল ছবি
ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রোববার (১ মে) থেকে বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।
এর আগে ২১ এপ্রিল একাডেমিক কার্যক্রম বন্ধ হলেও ২৮ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে হলগুলো খোলা থাকবে কি না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
খোলা থাকার ব্যাপারে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল ভৌমিক বলেন, ‘আমরা হলগুলোতে নোটিশ দিয়েছি। শুক্রবার (২৯ এপ্রিল) থেকে বন্ধ থাকবে এবং ছুটি শেষ হওয়ার দুদিন আগে খুলে দেওয়া হবে।
এসআর/জেআইএম