যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, অ্যাকাডেমিক জীবনে এ ধরনের অ্যাওয়ার্ড একজন শিক্ষার্থীর জন্য অনেক গর্বের। আগামীতেও সাফল্যের এ ধারাবাহিকতা তোমরা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানের আহ্বায়ক ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করেছে। এ বছর ১১ জন শিক্ষার্থী এই পুরস্কার পেতে যাচ্ছে। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি মনে করি।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ, সাইফুল ইসলাম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা, রহিমা আফরোজ রুম্পা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের মুন্নি আক্তার, পল্লব সিংহ, ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এম. স্বরাজ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম শহিদ উদ দৌলাসহ প্রমুখ।

মিলন রহমান/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।